যুক্তরাজ্যে হোটেলে অবস্থানরত আশ্রয়প্রার্থীর সংখ্যা গত এক বছরে ৬৪ শতাংশ কমেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছর আগে বিভিন্ন হোটেলে ৩৬,২৭৩ জন আশ্রয়প্রার্থী অবস্থান করলেও বর্তমানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩,১৮৫ জনে।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে হোটেলে থাকা আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে ২৩,০৮৮ জন।

এদিকে, আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য ব্যবহৃত প্রায় ৭০টি হোটেল ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।

আশ্রয়প্রার্থীদের আবাসনের জন্য হোটেলের ব্যবহার পুরোপুরি বন্ধ এবং করদাতাদের অর্থের ওপর ব্যয়ের চাপ কমানোর লক্ষ্যে কাজ করছে ব্রিটিশ সরকার।

তবে অবশিষ্ট হোটেলগুলো কবে নাগাদ বন্ধ করা হবে, সে বিষয়ে সরবরাহ করা তথ্যে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।