অন্যদিকে, আন্তর্জাতিক ক্রেতারা এখন উৎপাদন খরচের পাশাপাশি নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি সংকট ও উৎপাদনে বিঘ্ন বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাকে আরও চাপে ফেলছে।

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করা সম্ভব না হলে সাময়িকভাবে হারানো এসব ক্রয়াদেশ স্থায়ীভাবে অন্য দেশে চলে যেতে পারে।

তথ্যসূত্র: রয়টার্সের প্রতিবেদন অবলম্বনে ইত্তেফাক ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর পক্ষ থেকে ক্রয়াদেশ স্থানান্তরের বিষয়ে সরাসরি নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।